০৭ নভেম্বর, ২০২৪ ০৮:৪৭ পিএম

শেবাচিম ও রমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ

শেবাচিম ও রমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগে তাঁদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 যারা নিয়োগ পেয়েছেন, শেবাচিম হাসপাতাল পরিচালক পদে বাংলাদেশ সেনাবাহিনীর এমপিএইচ, এমফিল, এসইউপি ও এসজিপি বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর এবং রমেক হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সেনাবাহিনীর এমপিএইচ বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নতুন পরিচালক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক