ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু, একদিনে ভর্তি ১৩৭০ জন
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩৭০ জন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানা গেছে।
এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা ৩২৬ জনে পৌঁছেছে। আর হাসপাতাল ভর্তি হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৩৮ জনে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুইজন রয়েছেন। এ ছাড়া দক্ষিণ সিটি, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) রয়েছেন একজন করে।
আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫০৭ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ৩৬৮ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪৪, বরিশাল বিভাগে ১২২, খুলনা বিভাগে ১৩৫, ময়মনসিংহ বিভাগে ৩৯, রাজশাহী বিভাগে ২৮ এবং রংপুর বিভাগে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এক হাজার ৩০৫ জন। ১ জানুয়ারি থেকে মোট সুস্থ হয়েছেন ৬২ হাজার ৬১০ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬