৩১ অক্টোবর, ২০২৪ ১১:২৪ এএম

পুতুলের মাধ্যমে ডব্লিউএইচওর সঙ্গে কাজ করতে চায় না সরকার

পুতুলের মাধ্যমে ডব্লিউএইচওর সঙ্গে কাজ করতে চায় না সরকার
সায়মা ওয়াজেদ পুতুল।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে ঢাকা।

বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি সচিব অপূর্ব জাহাঙ্গীর সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ সরকার ডব্লিউএইচও’র কাছে একটি চিঠি দিয়েছে। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যাতে বাংলাদেশ সরাসরি ডব্লিউএইচও’র সঙ্গে কমিউনিকেট (যোগাযোগ) করতে পারে, যেন রিজিওনাল ডিরেক্টর (আঞ্চলিক পরিচালক) দ্বারা কমিউনিকেট করতে না হয়। আপনারা জানেন ডব্লিউএইচও’র এখনকার রিজিওনাল ডিরেক্টর যিনি আছেন সায়মা ওয়াজেদ পুতুল- শি ইজ ডিজফাংশনাল ফর আওয়ার সাইট। তার বিরুদ্ধে অনেক ফৌজদারি মামলা ও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এজন্য ডব্লিউএইচও’কে জানানো হয়েছে ওনার থ্রুতে (মাধ্যমে) যেন কমিউনিকেট করতে না হয়। যাতে বাংলাদেশ সরকারি যোগোযোগ করতে পারে। এজন্য আর্জেন্ট অ্যাকশন (দ্রুত পদক্ষেপ) নেওয়ার জন্য ডব্লিউএইচও’কে চিঠি লেখা হয়েছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডব্লিউএইচও’র নিয়ম হচ্ছে রিজিওনাল ডিরেক্টর নিয়োগ করা হয়। এজন্য আগে তার সঙ্গে লিয়াজোঁ মেইনটেন করে তারপর ডব্লিউএইচও’র সঙ্গে লিয়াজোঁ করতে হয়। এখন যিনি রিজিওনাল ডিরেক্টর আছেন, তিনি পতিত স্বৈরাচার পরিবারের একজন সদস্য। কাজেই তিনি এখন বাংলাদেশের সহায়তায় কতদূর আসবেন সেটা একটা প্রশ্ন। এজন্য বাংলাদেশ মূলত চাচ্ছে তার সঙ্গে লিয়াজোঁ মেইনটেন না করে সরাসরি ডব্লিউএইচও’র সঙ্গে কথা বলা যায় কিনা?।’

এ বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখানে বিষয়টা ইথিক্যাল (নৈতিকতার)। আপনারা জানেন, তার বিরুদ্ধে ফিন্যান্সিয়াল ক্রাইমসহ কিছু ক্রাইমের সম্পৃক্ততা রয়েছে। এখানে তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) তার বিরুদ্ধে তদন্ত করছে। কাজেই তার মাধ্যমে আমাদের কোনও কাজ করার প্রশ্নই ওঠে না। এজন্য আমরা ডব্লিউএইচও’র সঙ্গে সরাসরি কাজ করতে চাচ্ছি। একই সঙ্গে এ বিষয়ে আর্জেন্ট অ্যাকশন (জরুরি পদক্ষেপ) কী নিচ্ছে সেটাও যেন ডব্লিউএইচও আমাদের জানায়।’
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডব্লিউএইচও
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক