২৮ অক্টোবর, ২০২৪ ০৩:০৬ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ৫ দিনের রিমান্ডে স্বাচিপ নেতা

ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ৫ দিনের রিমান্ডে স্বাচিপ নেতা
ডা. আবু সাঈদ

মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপি এই আদেশ দেন।

আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও রয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আবু সাঈদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। অন্য মামলায় তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, রোববার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবু সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এরই প্রেক্ষিতে সোমবার সকালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (২৭ অক্টোবর) দুপুরে আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তর করে র‌্যাব-৯ এর সদস্যরা।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক