২৮ অক্টোবর, ২০২৪ ০৯:৫০ এএম

দেশে কিডনি রোগে ভুগছে ৫০ লাখ শিশু

দেশে কিডনি রোগে ভুগছে ৫০ লাখ শিশু
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে কিডনিজনিত সমস্যায় ভুগছেন প্রায় দুই কোটি রোগী। এর মধ্যে এক চতুর্থাংশ বা ৫০ লাখই শিশু। রোববার (২৭ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে শিশুর কিডনি বিকল রোগে পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রশিক্ষণ বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

যদিও এটি তাদের ধারণা বলে জানান বক্তারা। জনসচেতনতার অভাব এবং যথাযথ নজরদারিত্ব না থাকায় কিডনি রোগীর সংখ্যার সঠিক কোনো পরিসংখ্যান নেই বলেও জানান তারা।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে ভুগছে। এরমধ্যে আড়াই লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে। অন্যদিকে দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের রোগীদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশ শিশু কিডনির সমস্যা নিয়ে আসে।

জন্মগত সমস্যা, ডায়রিয়ার পরে অ্যাকিউট কিডনি ফেইলিওর এবং নেফ্রাইটিসের প্রদাহ শিশুদের কিডনি রোগের প্রধান কারণ বলে উল্লেখ করেন তারা। বলেন, ডায়রিয়ার কারণে শিশুর কিডনি বিকল হওয়ার শঙ্কা প্রাপ্তবয়স্কের তুলনায় ২৯ শতাংশ বেশি।

ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএইচ) আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক আইপিএনএ সমর্থিত পেডিয়াট্রিক অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রণিক কিডনি ডিজিজ পেরিটোনিয়াল ডায়ালাইসিস: পিডিকেআইডিএস- ২০২৪’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন দেশি-বিদেশি ২০০-এর বেশি চিকিৎসক, নার্স।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক