২৬ অক্টোবর, ২০২৪ ০৪:৫৭ পিএম

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেল ২ হাজার রোগী

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেল ২ হাজার রোগী
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুরে রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার রাধাপুর উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্পের কার্যক্রম চলে।

এই ক্যাম্পে ঢাকা থেকে ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। তারা নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম, ডেন্টালসহ বিভিন্ন রোগ নির্ণয়সহ চিকিৎসা প্রদান করেন।

আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের সেনাবাহিনীর সহায়তায় বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সারা দিনে প্রায় দুই হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মন্নাফ, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল হক বাবুল, সিনিয়রসহ সভাপতি মোস্তাফিজুর রহমান।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক