১৬ অক্টোবর, ২০২৪ ১২:৪০ পিএম

পাঠ্যসূচিতে মানসিক স্বাস্থ্যের উপর অধ্যায় সংযোজনের প্রস্তাব

পাঠ্যসূচিতে মানসিক স্বাস্থ্যের উপর অধ্যায় সংযোজনের প্রস্তাব
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি ও ধারণা দিতে পঞ্চম শ্রেণীতে মানসিক স্বাস্থ্যের উপর একটি অধ্যায় সংযোজনের প্রস্তাবনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৬ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রির (বিএপি) আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল মোত্তালিব বলেন, ‘মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ধারণা দিতে ক্লাস ফাইভে মানসিক স্বাস্থ্যের ওপর একটি অধ্যায় সংযোজনের প্রস্তাব করছি। তাহলে ক্রমবর্ধমান এ সমস্যা কার্যকর সমাধানে আশানুরূপ ফল আসবে।’

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে 'জুলাই ম্যাসাকর: মেন্টাল হেলথ ইমপ্যাক্ট' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউর সাইক্রিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শামসুল আহসান মাকসুদ। তিনি প্রবন্ধে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল হাসান বলেন, সুন্দর আগামী গড়ে তুলতে আন্দোলনে আহত ও স্বজনদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কাউন্সিলিং চালাতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম বলেন, দেশে মেন্টাল হেলথের সেবার পরিধি সীমিত। এর আওতা বাড়াতে হবে। তিনি আন্দোলনে আহত ও তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্যের অগ্রগতি নিশ্চিতে কাউন্সিলিংয়ের জন্য সংশ্লিষ্টদের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় জানানো হয়, প্রায় ৬০ শতাংশ মানুষ কাজে ব্যস্ত। তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ঘটাতে না পারলে প্রকৃত উন্নয়ন অসম্ভব।

অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক ডা. আব্দুল ওয়াহাব মিনার বলেন, ‘রাজনীতিতে মতভিন্নতা থাকবেই, এটাই রাজনীতির ভূষণ। কিন্তু পতিত স্বৈরাচার এই পথ রুদ্ধ করে দিয়েছিল।’

৩ আগস্টের শান্তি সমাবেশে যোগ দেওয়া চিকিৎসকদের কঠোর সমালোচনা করে তিনি। বলেন, ‘অন্যায় জানার পর সেখানে না যাওয়াই উচিত ছিল। কিন্তু আপামর জতার বিপক্ষে গিয়ে অনেকে সেখানে গিয়েছেন। এখন তারা যদি ভুল স্বীকার করেন, তাহলে ক্ষমা পাবেন। অন্যথায় বিচারের মুখোমুখি হবেন।’

এমইউ/এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক