১১ অক্টোবর, ২০২৪ ০৯:৪৭ এএম

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: ১২শ রোগী পেল চিকিৎসাসেবা

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: ১২শ রোগী পেল চিকিৎসাসেবা
টাঙ্গাইলে সেনাবাহিনীর উদ্যোগে গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টাঙ্গাইলের বাসাইলে গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংয়ের দিকনিদের্শনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এ সময় ১ হাজার ১৭৫ জন গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ এবং ৯৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

ক্যাম্পেইন চলাকালে বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশীদ পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৯ পদাতিক ডিভিশনের অধীন ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ২৪ই বেঙ্গলের সার্বিক ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনি এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসককের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান মিয়া বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে মানুষ অনেক খুশি হয়েছেন। এ অঞ্চলের গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও তাদের মাঝে ঔষধ বিতরণ করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে ভবিষ্যতেও এমন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক