ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৫৮৩
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯৯ জনের মৃত্যু হলো। একইসঙ্গে গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৮৩ জন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩, ঢাকা উত্তর সিটিতে ১৩০, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬, খুলনা বিভাগে ২৭ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, রংপুর ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে সারা দেশে ৫৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৭১১ জন।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন মানুষ। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৭১১ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এনএএন/
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬