পিএসসির চেয়ারম্যানসহ ১১ সদস্যের পদত্যাগ
মেডিভয়েস রিপোর্ট: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। একই সাথে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির আরও ১১ জন সদস্য।
পিএসসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য পদত্যাগ করেন। তিনজন সদস্য পদত্যাগ করেননি। তাদের সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না। ফোন বন্ধ।
পিএসসি সূত্রে জানা গেছে, পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
তবে সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব ও এন সিদ্দিকা খানম এবং সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম পদত্যাগপত্র জমা দেননি।
প্রসঙ্গত, পিএসসি সংস্কার নিয়ে সম্প্রতি কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।
এনএআর/
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
২৯ নভেম্বর, ২০২২
-
২৬ জুন, ২০২২
‘ক্রটিপূর্ণ আসন বিন্যাস’
৪৪তম বিসিএসে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের মানববন্ধন
-
২২ জুন, ২০২২