০৩ অক্টোবর, ২০২৪ ১০:০৬ এএম
সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা ও কর্মরতদের প্রশিক্ষণ

বিএসএমএমইউ ভিসির সঙ্গে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের বৈঠক

বিএসএমএমইউ ভিসির সঙ্গে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের বৈঠক
বিএসএমএমইউর প্রশাসনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক, ইয়াং-সিকের বৈঠক। মো. আরিফ খান

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে কর্মরতদের প্রশিক্ষণ ও হাসপাতাল রক্ষণাবেক্ষণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক, ইয়াং-সিকের বৈঠক হয়েছে।

বুধবার (২ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এতে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালনা, চিকিৎসক ও নার্সসহ কর্মরতদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম ও হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক, দূতাবাস কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইয়াংসেই ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষকসহ বিএসএমএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান ও সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী মিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত