১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৫৬ পিএম

বিদেশের জুনিয়র ও অযোগ্য চিকিৎসকরা বাংলাদেশে এসে রোগী দেখেন: বিশেষজ্ঞরা

বিদেশের জুনিয়র ও অযোগ্য চিকিৎসকরা বাংলাদেশে এসে রোগী দেখেন: বিশেষজ্ঞরা
ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: বিদেশ থেকে অনেক জুনিয়র ও অযোগ্য চিকিৎসক বাংলাদেশে এসে রোগী দেখেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁরা বলেন, ‘বিদেশের অনেক অযোগ্য ও জুনিয়র চিকিৎসকরা এসে রোগী দেখেন। কিন্তু যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন পড়ে না। আমরা ভারতে গিয়ে কাজ করতে পারবো?’

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশের স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা বিশ্লেষণ ও ভবিষ্যতের রূপরেখা নির্মাণকল্পে এজেন্ডা ভিত্তিক অংশীজন সভায় বক্তারা এসব কথা বলেন। চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী ফোরামের আয়োজনে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে এ সভা অনুষ্ঠিত হয়।

অংশীজন সভায় চিকিৎসকরা বলেন, ‘একাধিকবার মেডিকেল শিক্ষাকে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন হয়েছে। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। উদ্ভূত বিভিন্ন সমস্যা মোকাবিলায় মেডিকেল শিক্ষাকে স্বায়ত্তশাসন দিতে হবে। সেইসঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ ও প্রমোশনের সকল বাধা দূর এবং কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করতে হবে।’

তাঁরা আরও বলেন, ভুয়া ডাক্তার প্রতিরোধেও কঠোর হতে হবে। আমাদের সমস্যা ডাক্তার না, সমস্যা হচ্ছে ভূয়া ডাক্তার। এই সমস্যার দূর করতে হবে।

এসময় কমিশন বাণিজ্য বন্ধে গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কুমিল্লা মেডিকেলের সহযোগী অধ্যাপক ডা. আরিফ মোর্শেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের প্রাক্তন সচিব অধ্যাপক ডা. আব্দুল জলিল চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. লিয়াকত আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব বাংলাদেশের (এপিবি) প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রাক্তন প্রধান নির্বাহী অধ্যাপক ডা. এম এ রশিদ, পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. আফতাব উদ্দিন ও ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. রাশিদা বেগম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক