০৯ সেপ্টেম্বর, ২০২৪ ০২:৪০ পিএম

নিউরোসায়েন্সেসের ছয় চিকিৎসককে বদলি

নিউরোসায়েন্সেসের ছয় চিকিৎসককে বদলি
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিন্স) কর্মরত ছয় চিকিৎসককে বিভিন্ন মেডিকেল কলেজে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। পদায়কনকৃত কর্মকর্তাকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।’

বদলির আদেশ পাওয়া চিকিৎসকরা হলেন- নিন্সের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফেরদৌস মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজে, ডা. মো. আরিফুল ইসলামকে টাঙ্গাইল মেডিকেল কলেজে, ডা. প্রভাত কুমার সরকারকে পাবনা মেডিকেল কলেজে, ডা. আমির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজে, ডা. মো. নাহিদুল ইসলামকে মানিকগঞ্জ মেডিকেলে ও ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেলে বদলি করা হয়েছে।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিন্স
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক