০৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৬ এএম

ডেঙ্গুতে টানা চার দিনে ৫ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে টানা চার দিনে ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। এ নিয়ে টানা চার দিনে পাঁচ শিশুর মৃত্যু হলো। আর চলতি মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে ১৩ জনের মৃত্যু হলো।

রোববার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬৩ জন। হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫২, ঢাকা উত্তর সিটিতে ৬৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৮, খুলনা বিভাগে ৪৬ ও ময়মনসিংহ বিভাগে ৯ জন রয়েছেন। গত এক দিনে সারা দেশে ৩৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৯৯২ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৬৭০ জন। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫১ শতাংশ নারী। আর পুরুষ ৪৯.৪ শতাংশ।

অপর দিকে জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ ও নারী ৩৮ দশমিক ৫ শতাংশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক