০৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:১১ পিএম

রুয়েটের আয়োজনে শেষ হলো আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড

রুয়েটের আয়োজনে শেষ হলো আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্যাম্পাসে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। এ সময় দেয়ালিকা প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাজশাহী আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াডের অংশ হিসেবে রাজশাহীর আলোর পাঠশালার তিন শিক্ষার্থী দেয়ালিকাটি তৈরি করেন।

আজ সকাল সোয়া ৯টায় কুইজ পরীক্ষার মধ্য দিয়ে অলিম্পিয়াডের শুরু হয়। প্রাইমারি ক্যাটাগরিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণির (সমমানের জন্য প্রযোজ্য) প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে মনোনীত করা হয় ৫২ জনকে, যারা ঢাকায় জাতীয় অলিম্পিয়াডে অংশ নেবে।

এরপর শুরু হয় মজার পর্ব ‘স্পট কুইজ’। এই পর্বে যক্ষ্মাবিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়ে ১০ জন শিক্ষার্থী পুরস্কার পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআরবির চিকিৎসক কর্মকর্তা আহসান তাকিব, প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান আবদুল্লাহ আল ফারাবি, বিজ্ঞান লেখক জাহিদ হোসাইন, অগ্রণী বিদ্যালয় ও কলেজের প্রভাষক বেলাল হোসেন।

এই আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী আঞ্চলিক পর্বের মাধ্যমে এবারের স্বাস্থ্য অলিম্পিয়াডের আঞ্চলিক আয়োজন শেষ হলো। মোট ১২টি জেলায় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। জেলাগুলো হলো রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এবং রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী ও কুড়িগ্রাম। শিগগিরই আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিতে স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো এই স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করছে। এতে সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক