ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ৩৩৫
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ৮৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এক জন রয়েছেন।
চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৪৩ জন। এর মধ্যে ৬১.৪ শতাংশ পুরুষ এবং ৩৮.৬ শতাংশ মহিলা রয়েছেন।
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬