২৪ অগাস্ট, ২০২৪ ০২:৫৬ পিএম

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিবে স্বাস্থ্য সেবা বিভাগ

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিবে স্বাস্থ্য সেবা বিভাগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সকল এলাকার বন্যাপিড়ীত মানুষদেরকে সহযোগিতার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের মূল বেতন ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক