২২ অগাস্ট, ২০২৪ ০১:৪৬ পিএম
শিক্ষার্থীদের তোপের মুখে ঢামেক অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার। আজ দুপুর দেড়টার দিকে পদত্যাগ করেন তারা।
এর আগে সকাল ১১টার দিকে অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদারের পদত্যাগ দাবিতে তাঁদের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এর প্রায় আড়াই ঘণ্টা পর পতদ্যাগ করেন তারা।
অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী স্বাক্ষরিত পদত্যাগপত্রে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র জনতার কাছে নিজের অবস্থান হারিয়ে আমি আমার অধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় পতদ্যাগ করছি।’
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত