পদত্যাগ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. নওশাদ আলী
মেডিভয়েস রিপোর্ট: পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী। একই সঙ্গে শিশু সার্জারি বিভাগে অধ্যাপক হিসেবে পদায়নের জন্য আবেদন করেছেন তিনি।
এক সপ্তাহ আগে গত ১৩ আগস্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা বরাবর এই আবেদন জানান অধ্যাপক নওশাদ আলী।
স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো আবেদনে তিনি লিখেছেন, ‘রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ হতে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক পদে পদায়নের জন্য স্ববর্ণিত আবেদনপত্র অগ্রবর্তীর নিমিত্তে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।’
রামেক অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা মেডিভয়েসকে বলেন, ‘পদত্যাগপত্র জমা নেওয়া হয়েছে। উনি (ডা. নওশাদ আলী) হয়তো পিআরএলের যাওয়ার জন্য দিয়েছেন, সেগুলো অনুমোদন হতে হবে মন্ত্রণালয়ের মাধ্যমে। প্রক্রিয়ার মধ্যে আছে, সময় লাগবে।’
এনএআর/
-
২১ মে, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
দৌলতদিয়া ঘাটের পন্টুনে ফেরির ধাক্কা
বাস দুর্ঘটনায় রামেকের জোহরা অন্তি ও স্বামীর মৃত্যু
-
১৭ ডিসেম্বর, ২০২৫
-
২১ নভেম্বর, ২০২৫
-
১৭ নভেম্বর, ২০২৫