১৯ অগাস্ট, ২০২৪ ০৫:৫৪ পিএম

স্বেচ্ছায় অবসরে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক

স্বেচ্ছায় অবসরে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক
অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: কোটাবিরোধী আন্দোলনে সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান ও গুরুত্বপূর্ণ পদধারীরা একের পর এক পদত্যাগ করছেন। কারও সঙ্গে আবার চুক্তি বাতিল করছে সরকার। এর মধ্যে স্বেচ্ছা অবসরে গেলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা।

আজ সোমবার (১৯ আগস্ট) অবসরোত্তর ছুটির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. মো. টিটো মিঞা বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘আগামী বছর ২৮ ফেব্রুয়ারি আমার চাকরির বয়স শেষ হবে। ছয় মাস আগে অবসর চেয়ে আজ স্বেচ্ছা অবসরের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি।’

২০২২ সালের ২৯ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহারিচালক হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। তিনি অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশেদ খসরুর স্থলাভিষিক্ত হন।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. টিটো মিঞা ঢামেকের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এই মেডিসিন বিশেষজ্ঞ। তিনি ২০১৯-২০২৩ মেয়াদে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) নির্বাচিত কাউন্সিলর।

ডা. মো. টিটো মিঞা ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সহ-সভাপতি ছিলেন। তিনি ২০১৫-২০১৭ সালে মেডিসিন সোসাইটির সাবেক মহাসচিব (স্বাচিপ মনোনীত) ছিলেন। এ ছাড়া গত ২৯ অক্টোবর বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক টিটো মিঞা।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এই আজীবন সদস্য২০০২ সালে  ময়মনসিংহ স্বাচিপ মনোনীত মির্জা-পাঠান পরিষদ হতে বিএমএ নির্বাচনে অংশগ্রহণ করে সর্বাধিক ভোটে নির্বাচিত হন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত