শিক্ষার্থীদের দাবির মুখে সিওমেকের তিন বিভাগীয় প্রধানকে অব্যাহতি
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের দাবির মুখে সিলেট ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের বিভাগীয় প্রধানকে অব্যাহতি দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ আগস্ট) মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত এক অফিস আদেশে অব্যাহতির তথ্য জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া তিন বিভাগের বিভাগীয় প্রধান হলেন- সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক।
শিক্ষার্থীদের অভিযোগ, এই তিন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে সদ্য সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের দমন-নিপীড়নে নানাভাবে সহযোগিতা করেছিলেন তারা। সেইসঙ্গে কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তালিকা করার অভিযোগও রয়েছে এই তিন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে।
তিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।
এসএইচ
-
২২ অক্টোবর, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১২ জানুয়ারী, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৪