১২ অগাস্ট, ২০২৪ ০৫:৫৮ পিএম

আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলে স্বাস্থ্য উপদেষ্টা

আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলে স্বাস্থ্য উপদেষ্টা
আহতদের খোঁজখবর ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি থাকা আহত রোগীদের দেখতে আসেন তিনি। এ সময় তিনি ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাংগির আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে সদ্য দায়িত্ব নেওয়া স্বাস্থ্য উপদেষ্টা দুপুরে ঢাকা মেডিকেলে এসেছিলেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা আহতদের চিকিৎসকদের খোঁজ নেন। রোগীদের চিকিৎসার সব দায়িত্ব বর্তমান সরকারের।

সংঘর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত সাত শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি। বলেন, এখন ১৯৪ জন রোগী ভর্তি আছে। সবার চিকিৎসা সরকারের পক্ষ থেকে হচ্ছে। পরীক্ষা–নিরীক্ষা ফ্রি করে দেওয়া হচ্ছে। চিকিৎসার বিষয়ে কোনো ঘাটতি হচ্ছে না। আজকেও ২০ জনের সিটিস্ক্যান ফ্রি করা হয়েছে। কোনো রোগীর চিকিৎসার ঘাটতি থাকলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক