২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৫৯
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন ১৮৩ জন। আজ বুধবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি মাসের সাত দিনে এক হাজার ২৮ জন করোনায় আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে চার জনের। গত মাসে দুই হাজার ৬৬৯ আক্রান্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছিল।
জানা গেছে, গত একদিনে আক্রান্তদের মধ্যে একশজন পুরুষ রয়েছেন। আর নারী রয়েছেন ৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্তদের বড় অংশ চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এখানে আক্রান্ত হয়েছেন ৪০ জন। এরপর ঢাকা দক্ষিণে ৩১, উত্তরে ২৯, ঢাকা বিভাগে ১৬, বরিশালে ২৭, খুলনায় ১৩ এবং ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন তিনজন।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট সাত হাজার ৩৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬০ জনের।
মৃতদের সিংহভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এখানে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ ছাড়া ঢাকা উত্তরে ছয়, বরিশালে নয়, চট্টগ্রাম সিটিতে এক, বিভাগে সাত এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল ছেড়েছেন ছয় হাজার ৬৫৬ জন।
এনএআর/
-
২৩ ঘন্টা আগে
-
১০ অগাস্ট, ২০২৬
-
০৮ অগাস্ট, ২০২৬
-
০৮ অগাস্ট, ২০২৬
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ