০৮ জুলাই, ২০২৪ ০৪:৫২ পিএম

সংসদে উত্থাপিত হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন

সংসদে উত্থাপিত হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সমান্ত লাল সেন। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: আগামী জাতীয় সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সমান্ত লাল সেন। আজ সোমবার (৮ জুলাই) সকাল ৮টায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইনটির খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে। এরপরে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করা হবে বলেও জানান তিনি।

এ সময় হাসপাতালের ইমার্জেন্সি ইউনিট, আইসিইউ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি। চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথাও বলেন। হাসপাতালটিতে জায়গা সংকটের কারণে কিছুটা ভোগান্তি রয়েছে জানিয়ে এটি দ্রুত সমাধানের আশ্বাসও দেন মন্ত্রী।

ডা. সমান্ত লাল সেন আরও বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও এই হাসপাতালের চিকিৎসকরা সেবা দিচ্ছেন, যা প্রসংশনীয়। তবে হাসপাতালে কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায়নি। পরে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি।

এছাড়া পরিদর্শনে সলিমুল্লাহ মেডিকেলের অবকাঠামো এবং এমবিবিএস প্রথম ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ডা. সামন্ত লাল সেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. মাজহারুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের বিভাগীয় প্রধান এবং স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক