০৬ জুলাই, ২০২৪ ১১:৩৭ এএম

অধ্যাপক পদে পদায়ন পেলেন ৭ চিকিৎসক

অধ্যাপক পদে পদায়ন পেলেন ৭ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিশেষজ্ঞ ৭ চিকিৎসককে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখা উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনেতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’

অধ্যাপক পদে পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন, ঢাকা মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অজন্তা রানী সাহা ও ডা. মো. দেলোয়ার হোসেন, রংপুর মেডিকেল কলেজের ডা. মো. শরিফুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের ডা. খন্দকার মো. সাইফুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের ডা. মো. আবু বকর সিদ্দিকী, কক্সবাজার মেডিকেল কলেজের ডা. মোহাম্মদ নুরুল আলম ও স্যার সলিমুল্লা মেডিকেল কলেজের ডা. মো. মোস্তাফিজুর রহমান।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক