০৪ জুলাই, ২০২৪ ০৭:২৯ পিএম

ইন্টার্নদের বর্ধিত ভাতা দিলো আরও দুই মেডিকেল

ইন্টার্নদের বর্ধিত ভাতা দিলো আরও দুই মেডিকেল
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা দিয়েছে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) জুন মাসের ভাতা পাঁচ হাজারসহ মোট ২০ হাজার টাকা করে ইন্টার্ন চিকিৎসকদের প্রদান করে প্রতিষ্ঠানটি।

এ ছাড়াও বর্ধিত ভাতা দিয়েছে সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজ।

এর আগে গত এপ্রিল ও মে মাসের বর্ধিত বকেয়া ভাতা আগামী মাসের ভাতার সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল।

গত মাসে বাংলাদেশ মেডিকেল কলেজ, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ বর্ধিত ভাতা প্রদান করেছে। এ ছাড়াও বেশ কিছু মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে

এর আগে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল তাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করে সরকার। বর্ধিত এ ভাতা একই মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বর্ধিত ভাতা পেলেও এত দিন বর্ধিত ভাতা পাননি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা।

এসএএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক