০৩ জুলাই, ২০২৪ ০৩:০৯ পিএম

নিম্নমান ও ভেজাল ওষুধের ঝুঁকি বিরাট চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

নিম্নমান ও ভেজাল ওষুধের ঝুঁকি বিরাট চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী
ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ওষুধের নিরাপত্তা, কার্যকারিতা এবং গুণগত মান নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। দক্ষিণ-পূর্ব এশিয়া রেগুলেটরি নেটওয়ার্ক হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর জাতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

ডা. সামন্ত লাল সেন বলেন, ওষুধের মান নিয়ন্ত্রণ প্রচেষ্টায় কিছু সাধারণ চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে নিম্নমানের ওষুধ, নকল ওষুধ ব্যবহারের ঝুঁকি, ওষুধ প্রতিরোধী জীবাণু বৃদ্ধি উল্লেখযোগ্য। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্যসেবায় নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানো এবং সেবার মানোন্নয়ন প্রয়োজন।

তিনি বলেন, সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সমাবেশে বক্তব্য দেওয়া আমার জন্য সম্মানের বিষয়। সদস্য রাষ্ট্রগুলোর এ সমাবেশ আমাদের জন্য একত্রিত হয়ে অভিজ্ঞতা বিনিময় ও ওষুধের অপব্যবহার নিয়ন্ত্রণকে শক্তিশালী করার জন্য একটি মূল্যবান সুযোগ উপস্থাপন করবে।

তিনি আরও বলেন, সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সঙ্গে একসঙ্গ কাজ করে স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলায় দক্ষতা, প্রশিক্ষণ ও সম্পদ কাজে লাগাতে পারি।

এছাড়া যৌথ তথ্য আদান-প্রদান, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে আমরা আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও উন্নত করতে পারি এবং স্বাস্থ্যসেবার ওপর আসা বিভিন্ন হুমকি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে পারি।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং তিমুর-লেসতের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশ নেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ওষুধ
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক