০১ জুলাই, ২০২৪ ০২:১৩ পিএম

বিএমডিসি লাইসেন্স পেতে সর্বজনীন মূল্যায়ন পরীক্ষা চালুর চিন্তা

বিএমডিসি লাইসেন্স পেতে সর্বজনীন মূল্যায়ন পরীক্ষা চালুর চিন্তা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস বা বিডিএস পাসের পর দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) লাইসেন্স পেতে সর্বজনীন মূল্যায়ন পরীক্ষা চালু করার চিন্তা-ভাবনা করছে কর্তৃপক্ষ। এ আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আজ সোমবার (১ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন মেডিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন।

জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিএমডিসি চিন্তা ভাবনা করছে। প্রাথমিক পর্যায়ে কথা-বার্তা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের মধ্যে অভ্যন্তরীণ আলাপ-আলোচনা চলছে। এখনও অফিসিয়াল পর্যায়ে আলোচনা যায়নি। আগামী ছয় মাসের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা নেই। আমরা নিজেরা অভ্যন্তরীণ আলোচলা করছি।’

নতুন এ নিয়ম ভবিষ্যতে চালু হলে দেশ-বিদেশ থেকে এমবিবিএস বা বিডিএস পাস করার পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের স্বীকৃত চিকিৎসক হতে হলে উত্তীর্ণ হতে হবে সর্বজনীন মূল্যায়ন পরীক্ষায়।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমডিসি
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক