২৯ জুন, ২০২৪ ০৯:১৭ পিএম

টেলিভিশন বিতর্কে কোয়ার্টার ফাইনালে শের-ই-বাংলা মেডিকেল

টেলিভিশন বিতর্কে কোয়ার্টার ফাইনালে শের-ই-বাংলা মেডিকেল
শের-ই বাংলা মেডিকেল কলেজের জামিলুর রহমান ছাত্রাবাসের বিতার্কিক দল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) বিতার্কিক দল। আজ শনিবার (২৯ জুন) বাংলাদেশ টেলিভিশন আয়োজিত এই প্রতিযোগিতার ৩য় রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে ২-১ ব্যালটে রাজশাহী কলেজ বিতার্কিক দলকে পরাজিত করেন তারা।

এর মধ্য দিয়ে ৮০টি দলের মধ্যে সেরা দশে প্রবেশ করল শেবাচিমের জামিলুর রহমান ছাত্রাবাসের এই দল। শের-ই বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরামের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ জামান রাফাত বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘জরুরি সেবা নিশ্চিতকরণের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব’- এই প্রতিপাদ্যের ওপর ৩য় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পর্বটি পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচারিত হবে।

জানা গেছে, বিতর্ক দলটিতে তিনজন মূল বিতার্কিক এবং চারজন সহযোগী বিতার্কিক ছিলেন। মূল বিতার্কিকরা হলেন ডিবেটিং ফোরামের সভাপতি ও ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. জোনায়েদ বিন জাকির সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও ৫০তম ব্যাচের শিক্ষার্থী আসিফ আহমেদ জামান রাফাত এবং ৫১তম ব্যাচের শিক্ষার্থী সাজিদ রেজোয়ান অয়ন।

এ ছাড়া ৫১তম ব্যাচের মাহফুজুর রহমান সাকিন, ৫২তম ব্যাচের শুভ মণ্ডল, ৫৩তম ব্যাচের মোহাইমিনুল ইসলাম ইমন এবং ৫৪তম ব্যাচের ফারহান ফুয়াদ চৌধুরী সহযোগী বিতার্কিক হিসেবে ছিলেন। বিতর্কে প্রতিপক্ষ দলের যুক্তিখণ্ডন করেন ফারহান ফুয়াদ চৌধুরী।

এ সময় বিচারক হিসেবে ছিলেন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং উপসচিব রাজিব সরকার, প্রতিযোগিতার দু’বারের চ্যাম্পিয়ন দলের দলনেতা ও বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা মুসাব্বিরুল ইসলাম এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ওমর ফারুক।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত