০৯ জুন, ২০২৪ ১১:৪৩ এএম

দেশে চিকিৎসায় সাফল্য, ৫ ক্যান্সার জয়ী পেলেন সম্মাননা

দেশে চিকিৎসায় সাফল্য, ৫ ক্যান্সার জয়ী পেলেন সম্মাননা
‘এখানে থেমো না: ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘ক্যান্সার সারভাইবার দিবস’ উপলক্ষে পাঁচ ক্যান্সার সারভাইভারকে সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)। শনিবার (৯ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

এ সময় ‘এখানে থেমো না: ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ২৮ জন ক্যান্সার সার্ভাইভার ও ক্যান্সারে আক্রান্তদের পরিচর্যাকারী ৩৫ জনের গল্প তুলে ধরা হয়েছে। এর মূল্য ছয়শ টাকা।

সম্মাননা পাওয়া পাঁচ ক্যানসার সারভাইভার হলেন— মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, লেখক ও চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এস এম শহীদুল্লাহ, অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।

‘ক্যান্সার হ্যাজ নো আনসার’-এক সময় এমন কথা বলা হলেও দিন পাল্টেছে জানিয়ে এই রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসায় তহবিল গঠনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী বলেন, ক্যান্সার নির্ণয়ের ব্যবস্থা আমাদের দেশে দুর্বল। তবে দেশে চিকিৎসা সম্ভব, যদি আন্তরিকতা থাকে।
প্রত্যন্ত অঞ্চলের মানুষ ক্যানসার সম্পর্কে কম জানে। তাদের জানাতে হবে। ক্যানসার আগেভাগে চিহ্নিত করা গেলে অনেকটা প্রতিরোধ সম্ভব। চিকিৎসাও সাশ্রয়ী হবে।

তিনি আরও বলেন, আমাকে বলা হয়েছিল চার বছর বাঁচব। এখন ছয় বছর ধরে বেঁচে আছি। ক্যানসার মারণ রোগ, এটা ঠিক নয়। ক্যান্সারকে সিনেমা-নাটকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটা ঠিক না। ক্যান্সার নিয়ে বাঁচা যায় এবং ক্যান্সার জয় করে বলা যায়, ভয়ের কোনো কারণ নেই।

জাতীয় ক্যান্সার তহবিল গঠনের পরামর্শ দিয়ে সারওয়ার আলী বলেন, ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে, ক্যান্সার প্রতিরোধে জাতীয় নীতিমালা ও পরিকল্পনা থাকা দরকার। সারভাইভারদের পুনর্বাসন ব্যবস্থা করতে ক্যান্সার তহবিল গঠন দরকার।

সেঁজুতি সাহা বলেন, ক্যান্সার হলেই সব কিছু থেমে যায় না। ক্যান্সার নিয়েও সমাজে অনেক ভূমিকা রাখা যায়। আমি সেই ভূমিকা রাখতে বিদেশ থেকে দেশে চলে এসেছি। আমি আশা করি, আপনারা পাশে থাকলে ক্যান্সার প্রতিরোধে আমরা বড় পরিবর্তন আনতে পারব।”

মাহফুজা খানম বলেন, “এক সময় বলা হত, ‘ক্যান্সার হ্যাজ নো অ্যানসার’। আজকে আমরা দেখছি ক্যান্সারেরও অ্যানসার রয়েছে। তবে ক্যান্সারের কথা শুনলে মৃত্যুর আগেই সাইকোলজিক্যালি অনেকের মৃত্যু হয়ে যায়।

আয়োজন সংগঠন সিসিসিএফ সভাপতি রোকশানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সালও বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান শাপলা।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক