দুই চিকিৎসকের উপর হামলা: স্বাচিপের প্রতিবাদ
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। রোববার (১৪ এপ্রিল) সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক ডা. কাওছার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।
স্বাচিপ সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন এক যুক্ত বিবৃতিতে বলেন, অদ্য ১৪ এপ্রিল ২০২৪ তারিখ সকাল নয়টায় চট্টগ্রামস্থ জিইসি মোড়ে অবস্থিত মেডিকেল সেন্টার হাসপাতালে একটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এনআইসিইউতে ভর্তি হয় এবং পরবর্তীতে রোগী মারা যাওয়ার পর তার মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ উদ্দিন শিবলুর উপর সংঘবদ্ধভাবে হামলা করে এবং তার সাব কংজাংটিভাল হেমোরেজ ডেভেলাপ (চোখে তীব্র রক্ষক্ষরণ) করেছে। কর্তব্যরত ডা. রিয়াজ উদ্দিন শিবলুর উপর এবং গত ১০ এপ্রিল ২০২৪ তারিখ রাত ১১টার সময় চট্টগ্রামস্থ পটিয়া জেনারেল হাসপাতাল পটিয়ায় আহত কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের উপর রোগীর স্বজন নামধারী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন, ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছেন এবং কঠোর ভাষায় এর প্রতিবাদ জানান তারা।
বিবৃতিতে বলা হয়, ‘পটিয়ায় দুর্বৃত্ত কর্তৃক চিকিৎসকের উপর হামলার পর কোন আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় এবং একের পর এক চিকিৎসকের উপর হামলার উপযুক্ত বিচার না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে এনআইসিইউ’র শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর উপর এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। ডা. রিয়াজ মারাত্মক মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হামলাকারীদের কিল ঘুষিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মকভাবে আঘাত পেয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে বর্তমানে ডা. রক্তিম দাশ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে এবং হামলাকারীদের কিল ঘুষিতে তিনি মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।’
‘নেতৃদ্বয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসীবাহিনী দ্বারা চট্টগ্রামস্থ দুটিস্থানের চিকিৎসকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় দোষী ও জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির জোর দাবি জানান’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
এসএইচ/এএনএম
-
১১ মে, ২০২৫
-
২৬ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
০২ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫