২৫ মার্চ, ২০২৪ ০৯:২৯ পিএম

সিওমেকে অস্ত্রোপচার করে পেট থেকে আস্ত মাছ উদ্ধার

সিওমেকে অস্ত্রোপচার করে পেট থেকে আস্ত মাছ উদ্ধার
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতাল।

মেডিভয়েস রিপোর্ট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসাপাতালে অস্ত্রোপচার করে মানুষের পেট থেকে আস্ত মাছ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মার্চ) রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে মাছটি বের করা হয়।

অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ডা. রাশেদুল ইসলাম।

তিনি বলেন, গতকাল (২৪ মার্চ) ওই রোগী হাসপাতালে আসছিল। লোকটি মাছ ধরতে পানিতে নামলে তার পায়ুপথ দিয়ে জ্যান্ত একটি কুঁচিয়া মাছ ঢুকে যায়। রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে দশটার দিকে অস্ত্রোপচার করা হয়, অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১ টা পর্যন্ত। পরে ২৫ ইঞ্চির কুঁচিয়া মাছটি পেট থেকে বের করা হয়।

তিনি আরও বলেন, অস্ত্রোপচার করে বের করার সময় কুঁচিয়া মাছটি জীবিত ছিল এবং লাফিয়েছে। বর্তমানে রোগী ভালো আছেন এবং রোগীর শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক