০৪ মার্চ, ২০২৪ ০৭:০৫ পিএম

শহীদ এম মনসুর আলী মেডিকেলে শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

শহীদ এম মনসুর আলী মেডিকেলে শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত
অধ্যক্ষ বলেন, ‘এখন ওই শিক্ষার্থী শঙ্কামুক্ত আছেন এবং মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।’

মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের আরাফাত আমিন তমাল নামে এক শিক্ষার্থীকে গুলি করেছেন মেডিকেলের কমিউনিটি মেডিসিন শিক্ষক ডা. রায়হান শরীফ। 

সোমবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। সেই সঙ্গে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমি ঢাকায় আছি। ওই শিক্ষক মাঝে মধ্যেই অস্ত্র প্রদর্শন করে ক্যাম্পাসে আসেন। যতটুকু জেনেছি, আজ তিনি অসময়ে তার ক্লাস নিতে চাইলে শিক্ষার্থীরা অপারগতা জানান। এই নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই শিক্ষক তমালের পায়ে গুলি করেন।’

অধ্যক্ষ বলেন, ‘এখন ওই শিক্ষার্থী শঙ্কামুক্ত আছেন এবং মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।’

এ ব্যাপারে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল সংবাদ মাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীরা বলছেন এক শিক্ষক এক শিক্ষার্থীকে গুলি করেছেন। বর্তমানে সেখানে পরিস্থিতি একটু উত্তপ্ত রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

তিনি বলেন, ‘ওই শিক্ষার্থীর ডান পায়ের থাইয়ে গুলিটি লেগেছে। তবে পকেটে মোবাইল থাকায় তিনি গুরুতর আহত হননি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। আমরা অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে হেফাজতে নেব।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক