চিকিৎসক না হয়েই ফ্রি চিকিৎসাসেবা, ৫০ হাজার টাকা জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় টেকনিশিয়ান হয়েও চিকিৎসক পরিচয় দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা দেওয়ায় মনজুরুল ইসলাম (২৫) নামে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত মনজুরুল একজন মেডিকেল টেকনিশিয়ান হয়ে চিকিৎসক পরিচয়ে চোখের চিকিৎসা দিচ্ছিলেন।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হাদি জিয়াউদ্দীন আহমেদ মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কুষ্টিয়া বিএমআই কেয়ার নামে একটি প্রতিষ্ঠান প্রশাসনকে না জানিয়ে ফ্রি আই ক্যাম্প করে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছিল। আমরা এটা জানার পর উপজেলা প্রশাসনকে জানাই। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।’
ইউএনও স্নিগ্ধা দাস গণমাধ্যমকে জানান, ‘আমাদের কাছে অভিযোগ আসে একজন মেডিকেল টেকনিশিয়ান ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তিনি নিজের নাম-পরিচয় গোপন রেখে একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের নামের সিলও ব্যবহার করেন। চক্ষু চিকিৎসার বিষয়ে তার ডিগ্রি না থাকার পরও নিজেকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প বসিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট-২০১০ এর বিভিন্ন ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এসএস
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৪
-
২৩ জুন, ২০২১
-
১৫ জানুয়ারী, ২০২১
-
২৩ অগাস্ট, ২০২০