১০ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:৩২ পিএম

না ফেরার দেশে শিশু বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান

না ফেরার দেশে শিশু বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান
ডা. কামরুল হাসান।

মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. কামরুল হাসান।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

ডা. কামরুল হাসান সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী।

এই শিশু রোগ বিশেষজ্ঞের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক