২৮ জানুয়ারী, ২০২৪ ০৮:৪৭ পিএম

দেশের চিকিৎসায় আস্থাহীনতায় রোগীরা ‍বিদেশমুখী: স্বাস্থ্যমন্ত্রী

দেশের চিকিৎসায় আস্থাহীনতায় রোগীরা ‍বিদেশমুখী: স্বাস্থ্যমন্ত্রী
রোববার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসার ওপর আস্থাহীনতার কারণে রোগীরা বিদেশে চলে যান বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল। দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসাব্যবস্থার উন্নতি করতে চান তিনি।

আজ রোববার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সামন্ত লাল সেন।

তিনি বলেন, চিকিৎসা নিয়ে মানুষের মনে আস্থা কম থাকায় অনেক মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছেন। অন্যদিকে তৃণমূল পর্যায়ে মানুষ আস্থা না পেয়ে ঢাকায় চলে আসছেন। ঢাকা থেকে মানুষ বিদেশ যাচ্ছেন চিকিৎসা নিতে। সবখানেই একটা আস্থাহীনতা কাজ করছে মানুষের মধ্যে।’

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম সভার বিষয়বস্তু তুলে ধরা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে যোগদান এবং সমসাময়িক স্বাস্থ্য বিষয়ে সাংবাদিকদের জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা বিভাগের দুই সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সায়মা ওয়াজেদ ১ ফেব্রুয়ারি পরিচালকের পদে যোগদান করবেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি আমাদের দেশের জন্য একটি বিরাট অর্জন। সায়মা ওয়াজেদ শুধু আমাদের প্রধানমন্ত্রীর কন্যাই নন, অটিজম নিয়ে কাজ করে বিশ্বব্যাপী তিনি একজন পরিচিত মুখ।’

গত বছর ১ নভেম্বর দিল্লিতে আঞ্চলিক পরিচালক পদে নির্বাচন হয়। এই অঞ্চলের ১১টি দেশের মধ্যে ১০টি দেশের প্রতিনিধি নির্বাচনে ভোট দেন। সায়মা ওয়াজেদ ভোট পেয়েছিলেন ৮টি।

সংবাদ সম্মেলনে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনার কথা স্বাস্থ্যমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবার মান এমনভাবে বাড়াতে হবে, এমন কিছু কাজ করতে হবে, যাতে মানুষ স্বাস্থ্যসেবা নিতে আস্থার অভাবে না ভোগেন। এর জন্য তিনি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করবেন বলে জানান।

দেশের মানুষের স্বাস্থ্য সম্পর্কে ধারণার ঘাটতি আছে উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ টিকা তৈরিতে সক্ষম কি-না, তা জানার জন্য আগামী মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক