১৫০ কোটি ডলারের জরুরি তহবিলের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মেডিভয়েস রিপোর্ট: বিশ্বজুড়ে মানবিক সংকটে জরুরি স্বাস্থ্যসেবায় সাড়া দিতে ১৫০ কোটি ডলার তহবিলের আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউক্রেন, আফগানিস্তান ও গাজা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্বের কাছে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, সংকটাপন্ন ৮ কোটি ৭০ লাখ মানুষের জীবন বাঁচাতে ওই অর্থের প্রয়োজন। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসুস যত দ্রুত সম্ভব এ অর্থ জোগানের আহ্বান জানিয়েছেন।
গেব্রিয়াসুস বলেন, ‘ফিলিস্তিনের ভূখণ্ড, ইউক্রেন, হাইতি, সুদানসহ বিশ্বের ১৬ কোটি ৬০ লাখ মানুষের জন্য চলতি বছর জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন। এর মধ্যে গাজায় সংকট মোকাবিলায় তিন থেকে ছয় মাসের জন্য প্রায় ২২ কোটি ডলার দরকার। অন্যদিকে আফগানিস্তানে সুপেয় পানি ও স্যানিটেশনের জন্য জরুরি ভিত্তিতে ২ কোটি ৩৭ লাখ ডলার প্রয়োজন।’
বিশ্বে আবারও কলেরা প্রকোপ দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে তা মোকাবিলায় ৫ কোটি ডলার চেয়েছেন গেব্রিয়াসুস। যুদ্ধকবলিত ইউক্রেনের মানুষের স্বাস্থ্যসেবায় ৭ কোটি ৭০ লাখ ডলার দরকার বলে জানান তিনি। ১৫০ কোটি ডলারের তহবিল না পেলে যে সংকট তৈরি হবে তা ‘বিশ্ব বহন করতে সক্ষম হবে না’ বলে সতর্ক করেন তিনি।
-
২৬ জুন, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
-
১৩ মে, ২০২৬
-
১২ মে, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা