৩০ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৯ এএম

পোস্ট কনকাশন হেডেক

পোস্ট কনকাশন হেডেক
কনকাশন হচ্ছে আঘাতের কারণে মস্তিষ্কের ক্ষতি। কনকাশনের পরে মাথাব্যথা হলে তাকে পোস্ট কনকাশন হেডেক বলে। ছবি: সংগৃহীত

কনকাশন হচ্ছে ট্রমা বা আঘাতের কারণে মস্তিষ্কের ক্ষতি। বিভিন্নভাবে এই কনকাশন হতে পারে। মটর মাইকেল দুর্ঘটনা, মাথায় আঘাত, মারাত্মক ইনজুরি অথবা এমন কোনো ইনজুরি, যার প্রভাব মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়। অনেক সময় মাথার বাইরেই আঘাতের চিহ্ন থাকে। কিন্তু আঘাতের চিহ্ন ছাড়াও কনকাশন হতে পারে। কনকাশনের পরে মাথাব্যথা হলে তাকে পোস্ট কনকাশন হেডেক বলে।

এই ধরনের সমস্যা আমাদের দেশে খুবই পরিচিত। সড়ক দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে। মারামারিও হচ্ছে অহরহ। আরও নানা দুর্ঘটনার খবর আমরা প্রতিদিন পাচ্ছি। সুতরাং বলা যায়, পোস্ট কনকাশন হেডেক খুব পরিচিত সমস্যা আমাদের দেশে।

পোস্ট কনকাশন হেডেকে মাথাব্যথা ছাড়াও বিভিন্ন সমস্যা থাকে। এসবের মধ্যে আছে—

১. মাথাঘোরা 
২. স্মৃতিশক্তি কমে যাওয়া 
৩. মনোযোগের অভাব 
৪. অস্থিরতা ও
৫. অস্বস্তি

পোস্ট কনকাশন হেডেক ডায়াগনসিসের জন্য খুব ভালভাবে ইতিহাস নিতে হবে। প্রয়োজন হলে সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে। সিটি স্ক্যান বা এমআরআই করলে অনেক সময় ব্রেনের ভেতর হেমরেজ বা রক্তপাত থাকলে বোঝা  যাবে। 

পোস্ট কনকাশন হেডেকের চিকিৎসায় ব্যথার ওষুধ দেয়া হয়। তবে চিকিৎসায় অনেক সময় সুফল পাওয়া যায় না। সেক্ষেত্রে একজন নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে।

পোস্ট কনকাশন হেডেক আমাদের দেশে খুবই পরিচিত। তাই এ বিষয়ে সবারই জানা উচিত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পোস্ট কনকাশন হেডেক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত