৩০ ডিসেম্বর, ২০২৩ ১২:৪২ পিএম

বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সভাপতি অধ্যাপক বাশার, মহাসচিব ডা. সাকলায়েন

বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সভাপতি অধ্যাপক বাশার, মহাসচিব ডা. সাকলায়েন
অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার, ডা. সাকলায়েন রাসেল। (ছবিতে বাম দিকে থেকে)

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার সভাপতি ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে বিকেল ৩টায় ভোট শুরু হয়, চলে রাত ৮টা পর্যন্ত। সারাদেশ থেকে আগত ভাসকুলার সার্জনরা উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সোসাইটির প্রায় ৯০ শতাংশ সদস্যের সরাসরি ভোটে সভাপতি ও মহাসচিব নির্বাচিত হন অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার ও ডা. সাকলায়েন রাসেল। 

তাদের গতিশীল নেতৃত্বে নতুন কমিটি ২০২৪-২০২৫ মেয়াদে দায়িত্ব পালন করবে।

বাংলাদেশে রক্তনালী রোগীদের সেবার মান বৃদ্ধি ও দক্ষ জনবল তৈরিতে এই নব নির্বাচিত সভাপতি ও মহাসচিবের নেতৃত্বে নতুন জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

অনুভূতি জানিয়ে ডা. সাকলায়েন রাসেল বলেন, ‘বাংলাদেশ ভাসকুলার সোসাইটির (BVS) সম্মানিত সদস্যবৃন্দ আমাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। তাঁদের আস্থার যথাযথ মর্যাদা দিতে আগামী দুই বছর কঠিন সাধনা করতে হবে। আপনাদের দোয়া আমাকে সে সাধনায় অনেকটা এগিয়ে নিবে। কৃতজ্ঞতা আমাদের ভাসকুলার পরিবার, সকল ভাসকুলার সার্জন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে।’

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত