ইনফ্লুয়েঞ্জা বিষয়ক সেমিনারে যোগ দিতে জেনেভা যাচ্ছেন অধ্যাপক মোশাররফ হোসেন
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমন্ত্রণে সংস্থাটির হেড কোয়ার্টারে অনুষ্ঠেয় ইনফ্লুয়েঞ্জা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে যোগ দিতে জেনেভা যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন সভায় ইনফ্লুয়েঞ্জা গাইড লাইন কমিটির বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এজন্য ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত জেনেভায় অবস্থান করবেন তিনি।
প্রসঙ্গত, ইনফ্লুয়েঞ্জা রোগে প্রতিবছর ৩০ থেকে ৫০ লাখ লোক আক্রান্ত হয়। এর মধ্যে ৬ থেকে ৭ লাখ লোক বিশেষত শিশু ও বৃদ্ধরা এই রোগের জটিলতায় মৃত্যুবরণ করেন। যথাযথ চিকিৎসার ও টিকার মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্তের হার, জটিলতা এবং মৃত্যুহার কমানো যায়।