ফিলিপাইনে ভূমিকম্পে ৬ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বার্তসংস্থা রয়টার্স।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে ভূমিকম্পটি অনুভুত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে।
দেশটির দুর্যোগ দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ কোটাবাতোয় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কংক্রিটের দেওয়াল ধসে এক দম্পতি মারা গেছেন। এছাড়া শপিংমলে আরেকজন নারীর মৃত্যু হয়েছে।
অন্যদিকে সারঙ্গানি প্রদেশে দু’জন নিহত হয়েছেন। ভূমিকম্পের পর নিখোঁজ রয়েছেন দু’জন। আর দেশটির দাভাও অঞ্চলে ৭৮ বছর বয়সী একজন মারা গেছেন।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। আর এটির আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। ভূমিকম্পে বেশকিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে।
এসএস/
-
২৯ জুলাই, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
-
১১ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
-
০৮ জুন, ২০২৬
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত