১৪ নভেম্বর, ২০২৩ ০৩:৪৫ পিএম

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতলে ১৪৯

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতলে ১৪৯
ফাইল ছবি

মেডিভয়েস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোকসানা বেগম (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩১ জনে।

মৃত রোকসানা বেগম ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার স্ত্রী।

ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯০ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ২১১ জন। এর মধ্যে ২২ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর হার অব্যাহত রয়েছে। তবে গত কয়েকদিন ধরে আক্রান্তের হার কিছুটা কমেছে।

টিআই
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক