গাজার ৭ লাখের বেশি শিশু ঘরছাড়া: ইউনিসেফ
মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার সাত লাখের বেশি শিশু ঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ। সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউনিসেফের পোস্টে বলা হয়েছে,‘গাজায় সাত লাখের বেশি শিশু ঘরছাড়া হয়েছে। তারা সবকিছু ছাড়তে বাধ্য হয়েছে।’
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ বলেছে, গাজায় মানবিক সহায়তার চাহিদা বেড়ে গেছে। তাদের টেকসই ও নির্বিঘ্ন সহায়তার জন্য দরকার যুদ্ধরিবরতির। সেই সঙ্গে যেসব শিশুকে জিম্মি করা হয়েছে, তাদের নিরাপদে মুক্তি দাবি করেছে সংস্থাটি।
স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় এবং যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গাজায় হতাহতের হালনাগাদ তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত শনিবার পর্যন্ত দেওয়া তথ্যে গাজায় ১১ হাজারের বেশি নিহতের কথা জানানো হয়। তাঁদের মধ্যে আট হাজারই নারী ও শিশু। সূত্র-আল-জাজিরা
টিআই/
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’