১৩ নভেম্বর, ২০২৩ ০৬:২৩ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর
অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সার্জারি বিভাগের এ অধ্যাপক বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

আজ সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে নতুন কর্মস্থলে পদায়নের কথা বলা হয়েছে। 

এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তা অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ২১.১১.২০২৩ তারিখের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২২.১১.২৩ তারিখ তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবেন।

বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র প্রাপ্তির পর প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected] তে অবহিত করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত