২৪ অক্টোবর, ২০২৩ ০৭:৪৯ পিএম
ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫২
ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন । এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৮৪ জন মারা গেলেন।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৯১২ জনে পৌঁছেছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এএইচ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডেঙ্গু
-
২৭ অগাস্ট, ২০২৬
-
২০ অগাস্ট, ২০২৬
-
১৫ অগাস্ট, ২০২৬
-
১৩ অগাস্ট, ২০২৬
-
১২ অগাস্ট, ২০২৬
-
১০ অগাস্ট, ২০২৬
-
০৮ অগাস্ট, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত