২২ অক্টোবর, ২০২৩ ১০:২৩ এএম
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল কাঠমান্ডু
ফাইল ছবি
মেডিভয়েস ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
কাঠমান্ডু পোস্ট'র প্রতিবেদনে আরও বলা হয়, তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এই প্লেট দুইটি প্রতি শতাব্দীতে দুই মিটার করে এগিয়ে আসছে। সেই চাপেই নেপালে ভূমিকম্প হচ্ছে।
২০১৫ সালে নেপালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে অন্তত নয় হাজার মানুষের মৃত্যু হয়।
টিআই/এএনএম
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান
এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ
এই বিভাগের সর্বাধিক পঠিত