১৯ অক্টোবর, ২০২৩ ০৪:২৩ পিএম

স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুদক সূত্র জানায়, মিঠু মূলত সিন্ডিকেট করে অতি উচ্চমূল্য দেখিয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করতেন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতে বহুল আলোচিত ও প্রভাবশালী বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলামের মিঠুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁর স্থাবর ও অস্থাবরসহ মোট ৭৩ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৭৩৮ টাকা মূল্যের সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুদকের উপপরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত নিষেধাজ্ঞার একটি চিঠি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। মহানগর সিনিয়র দায়রা জজ আদালতের অনুমতি সাপেক্ষে এই নিষেধাজ্ঞা জারি করে দুদক।

দুদক সূত্র জানায়, মিঠু মূলত সিন্ডিকেট করে অতি উচ্চমূল্য দেখিয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করতেন। একই সঙ্গে মালামাল সরবরাহ না করেই বিল উত্তোলন, অপ্রয়োজনীয় মালামাল সরবরাহের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

দুদক সূত্রে আরও জানা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্যমে অভিযোগসংশ্লিষ্ট মোতাজ্জেরুল ইসলামের মিঠু ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন এমন তথ্য-প্রমাণ রয়েছে সংস্থাটির কাছে।

দুদকের নথি সূত্র বলছে, প্রাথমিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, জেনারেল হাসপাতাল মৌলভীবাজার, জেনারেল হাসপাতাল গোপালগঞ্জ, আইএইচটি সিলেট, ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা ডেন্টাল হাসপাতাল ও সিএম এসডিতে ঠিকাদারি করার নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে সংস্থাটি।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক