দুই জেলায় নতুন সিভিল সার্জন
মেডিভয়েস রিপোর্ট: দুই জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দুই জেলা হলো- রংপুর ও জয়পুরহাট।
রোববার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত দুই কর্মকর্তাকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
এরমধ্যে জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলীকে রংপুর ও কুষ্টিয়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিনকে জয়পুরহাট জেলা সিভিল সার্জন পদে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ ষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
-
২৭ এপ্রিল, ২০২৪
-
২৭ এপ্রিল, ২০২৪
-
১৮ এপ্রিল, ২০২৪
-
০৪ এপ্রিল, ২০২৪
-
১৭ অক্টোবর, ২০২৩
-
০৮ সেপ্টেম্বর, ২০২৩