১৬ অক্টোবর, ২০২৩ ০৩:৩৪ পিএম

‘রোগীর ব্যথামুক্ত জীবনের কারিগর অ্যানেসথেশিওলজিস্ট’

‘রোগীর ব্যথামুক্ত জীবনের কারিগর অ্যানেসথেশিওলজিস্ট’
বিশ্ব অ্যানেসথেশিয়া দিবস উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। ছবি: আব্দুল লতিফ সাদ্দাম

মেডিভয়েস রিপোর্ট: অসহনীয় ব্যথা দূর করার পাশাপাশি রোগীরা যাতে জীবন সায়াহ্নে এসেও ব্যথামুক্ত জীবন চালাতে পারেন, সেজন্য অ্যানেসথেশিওলজিস্টরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যান বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

১৭৭তম বিশ্ব অ্যানেসথেশিয়া দিবস উপলক্ষে আজ সোমবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএসএমএমইউ ভিসি বলেন, অ্যানেসথেশিওলজিস্টরা পরম মমতায় রোগীদের ব্যথা দূর করেন। একইভাবে জীবন সায়াহ্নে এসেও যাতে একজন মানুষ ব্যথামুক্ত জীবন চালাতে পারেন, তার ব্যবস্থায় সদা তৎপর থাকেন।

এ সময় অ্যানেসথেশিওলজিস্টদের চাকরিতে বয়সে ছাড়ের উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি অ্যানেসথেশিওলজিস্টদের জন্য একটি আইন তৈরি করেছিলেন, নিয়োগের ক্ষেত্রে তাদের বয়সের কোনো প্রয়োজন নেই। এর ফলে পয়তাল্লিশোর্ধ্ব অ্যানেসথেশিওলজিস্টরাও কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন।’

অ্যানেসথেশিওলজিস্টদের কাজের ভূয়সী প্রশংসা করে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘সেবার মাধ্যমে দেশের সার্জারি বিভাগগুলো সমৃদ্ধ করেছেন, দেশের অনেক রোগীকে আপনারা চিকিৎসা দিচ্ছেন। রোগীদের বিদেশমুখিতা ঠেকাতে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলেছেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানেসথেশিওলজিস্টদের জন্য এমডি কোর্স চালু আছে। আপনাদের চাহিদার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় আসন বৃদ্ধি করে থাকে। আমি মনে করি, দেশের প্রয়োজনে আমরা সবাই মিলে এক সঙ্গে কাজ করবো। আপনারা এই গতি অব্যাহত রাখুন, এগিয়ে যান।’

পরে বিএসএমএমইউ ভিসির নেতৃত্বে একটি র‌্যালি শাহবাগে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.বি.এম মাকসুদুল আলম, বিএসএমএমইউর অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিকসহ রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট অ্যানেসথেশিওলজিস্টগণ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক