১৬ অক্টোবর, ২০২৩ ১২:৩৪ পিএম

গাজায় চিকিৎসা বঞ্চিত ৫০ হাজার অন্তঃসত্ত্বা: ইউএনএফপিএ

গাজায় চিকিৎসা বঞ্চিত ৫০ হাজার অন্তঃসত্ত্বা: ইউএনএফপিএ
সামনের প্রতিটি মুহূর্ত কিভাবে কাটবে তাঁরা তা জানেন না।

মেডিভয়েস রিপোর্ট: গাজা উপত্যকায় অন্তঃসত্ত্বা ৫০ হাজার নারী মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল (ইউএনএফপিএ)। তাঁরা বলছে, এসব নারী মাতৃত্বকালীন তাদের মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।

ইউএনএফপিএ’র ফিলিস্তিনি বিষয়ক প্রতিনিধি ডোমিনিক বলেন, ‘অন্তঃসত্ত্বা ৫ হাজার ৫২২ জন নারীর আগামী মাসে সন্তান প্রসবের সময়। নারীদের এই চূড়ান্ত সময়ে তাদের অবস্থা একবার কল্পনা করুন। তাদের নানা রকম জটিলতা হতে পারে। তাদের কাছে নেই কোনো অতিরিক্ত কাপড়চোপড়। নেই স্বাস্থ্যবিধি। সামনের প্রতিটি মুহূর্ত কীভাবে কাটবে, তাঁরা তা জানেন না।’

অ্যালেন আরও বলেন, ‘হাসপাতালগুলো থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে, অবরুদ্ধ গাজার চেয়ে তা আরও ভয়াবহ। যেকোনো সময় ভয়ঙ্কর আক্রমণ চালাতে পারে ইসরাইল। ফলে পরিবেশ অনিরাপদ। এ জন্য মাতৃত্ব বিষয়ক ওয়ার্ডে সেবা দিতে অনেক ধাত্রী যেতে পারছেন না। তাই হাসপাতালে প্রসব বেদনা নিয়ে যেসব নারী যাচ্ছেন, তাদেরকে আরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এর আগে উত্তর গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ভর্তি হওয়া হাজার হাজার রোগীকে দক্ষিণ গাজায় সরিয়ে নিতে বাধ্য করাকে ‘মৃত্যুদণ্ডের সমান’ বলে অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, ‘উত্তর গাজায় দুই হাজারেরও বেশি রোগীর চিকিৎসা করা ২২টি হাসপাতাল সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলের বারবার আদেশের তীব্র নিন্দা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগী ও স্বাস্থ্যকর্মীদের জোরপূর্বক সরিয়ে নেওয়া বর্তমান মানবিক ও জনস্বাস্থ্য বিপর্যয়কে আরও খারাপ করবে। যেখানে স্বাস্থ্য সুবিধাগুলো ইতিমধ্যেই সর্বাধিক ক্ষমতায় চলছে এবং রোগীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধিকে ধারণ করতে অক্ষম, এ অবস্থায় দুই হাজার রোগীকে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করা মৃত্যুদণ্ডের সমান হতে পারে।’

সূত্র: সিএনএন

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গাজা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও